
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৩, মুরাদনগর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার ইগল প্রতিকে বিজয়ী হয়ে আজ মঙ্গলবার মুরাদনগর উপজেলা চেয়ারম্যানের অফিসে মুরাদনগর উপজেলার ২২ ইউনিয়নের ১৯৮ টি ওয়ার্ডের ছয় লক্ষ মানুষের উদ্দেশ্য করে বলেন কারো সাথে আমার বৈরিতা নাই,মুরাদনগর উপজেলার ছয় লক্ষ মানুষ আমার এবং আমি কারো বিরুদ্ধে যাব না।
নবনির্বাচিত এমপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার নেতা কমীদের উদ্দেশ্য বলেন আপনারা সবাই শান্তির পরিবেশ বজায় রাখবেন।তিনি আরও বলেন যদি কেউ কাউকে হুমকি ধামকি দেয় আমি কাউকে ছাড় দিব না।আমার ভিশন এবং মিশন হচ্ছে মুরাদনগর উপজেলার ছয় লক্ষ মানুষের সেবা করা। মুরাদনগরের উন্নয়ন করা।আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। নেতা কর্মীদের উদ্দেশ্য তিনি আরও বলেন আপনারা যারা ক্ষতিগস্ত হয়েছেন আপনাদের বিষয়টি আমি দেখব।
আপনার মতামত লিখুন :