ঝালকাঠির কাঠালিয়ায় নির্বাচনে বিজয়ী শাহজাহান ওমরের পক্ষে সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

ঝালকাঠির কাঠালিয়ায় নির্বাচনে বিজয়ী শাহজাহান ওমরের পক্ষে সংবাদ সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৪, ৫:৩০ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় নির্বাচনে বিজয়ী শাহজাহান ওমরের পক্ষে সংবাদ সম্মেলন

ঝালকাঠি জেলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-০১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী ও বেসরকারীভাবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিষ্টার মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তম এর পক্ষে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. আবদুল জালিল মিঞাজী।

সোমবার (৮ জানুয়ারী) দুপুরে এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. জাকির হোসেন কবির, আওয়ামী লীগ নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া, মো. মোস্তাফিজুর রহমান মারুফ, আওয়ামী লীগ নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. হাসিব ভুট্রো, আওয়ামী লীগ নেতা মো. লাল মিয়া, মো. শহিদুল ইসলাম হৃদয়, মো. নজরুল ইসলাম বাবু, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা মো. দেলোয়ার হোসেনসহ বিপুল সংখক নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে ডা. মো. আবদুল জালিল মিঞাজী বলেন কাঠালিয়ার উন্নয়নে ব্যারিষ্টার মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তম যা যা দরকার সবকিছুই করবেন। বিশেষ করে বিষখালী নদীর তীরে বেরীবাঁধ ও কাঠালিয়া সদরে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করা সহ সকল উন্নয়ন করবেন। তিনি নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হওয়ায় জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সাংবাদিকদের সব ভাল কাজে সহযোগিতা কামনা করেন।