
আজকালের কন্ঠ ডেস্ক : অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতদিন নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। আজ তাদের অগ্নিপরীক্ষা। ফলে ভোটারদের মধ্যেও কাজ করছে উদ্দীপনা। এই তালিকায় রয়েছেন দেশের শোবিজ তারকারাও।
রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন নায়ক শাকিব খান।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টা ৫০ মিনিটে স্কুলটির পশ্চিম দিকের ভবনের দোতলার একটি কক্ষে ভোট দেন তিনি। এ সময় তার মা নূরজাহানও সঙ্গে ছিলেন।
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি ঢাকা-১৭ আসনের মধ্যে পড়েছে। এ আসনের ভোটার ফেরদৌসও।
প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ৯৩৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৭৮৩ এবং নারী ১ লাখ ৫৩ হাজার ১৪৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পাঁচজন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১৫, ১৮, ১৯, ২০ এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে এ আসন গঠিত। আসনটিতে মোট কেন্দ্র ১২৪টি।
আপনার মতামত লিখুন :