ভোট দিলেন শেখ রেহানা | Daily AjKaler Kontho

ভোট দিলেন শেখ রেহানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৪, ৩:০৯ অপরাহ্ন
ভোট দিলেন শেখ রেহানা

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।

রোববার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে তিনি ঢাকা- ১৭ নির্বাচনী এলাকার এ ভোট কেন্দ্রে যান।

এ সময় তার সঙ্গে তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আসনটির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টার দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছান। এ সময় ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ তাদের স্বাগত জানান।