ভোট দিতে যাওয়ার সময় মারা গেলেন | Daily AjKaler Kontho

ভোট দিতে যাওয়ার সময় মারা গেলেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
ভোট দিতে যাওয়ার সময় মারা গেলেন

আজকালের কন্ঠ ডেস্ক : ভোট দিতে গ্রামের বাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা গেলেন চলচ্চিত্র পরিবেশক এমএম মনজুর রহমান। শনিবার (৬ জানুয়ারি) ভোর রাতে পটুয়াখালী যাওয়ার সময় বাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

মনজুর রহমানের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ভোট দেয়ার জন্য গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ভোর রাতে ঘন কুয়াশায় দুটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

শনিবার পটুয়াখালীর দশমিনা উপজেলায় আসরের নামাজের পর মনজুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়।