
আজকালের কন্ঠ ডেস্ক : সারাদেশের মতো কুষ্টিয়ার চারটি আসনেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।
ভোটগ্রহণ শুরুর পর প্রায় শতবর্ষী মা খদেজা বেগমকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। সকাল ৮টার কিছু সময় পরপরই উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তারা।
ভোট দেওয়ার পর কামারুল আরেফিনের মা খদেজা বেগম জানান, ছেলেকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। ভোট দিলাম। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলে জিতে যাবে ইনশা-আল্লাহ।
প্রার্থী কামারুল জানান, মাকে সঙ্গে নিয়ে ভোট দিলাম। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
আপনার মতামত লিখুন :