
আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভোট ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে পালিয়ে যাওয়ার সময় শাহিন নামের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী।
গতকাল শনিবার (৬ জানুয়ারী) রাত ১০ টার দিকে ফতুল্লার উত্তর নরসিংপুর কাউয়াপাড়া এলাকাস্থ এশায়েতুছুন্নাহ কওমী মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, শনিবার আনুমানিক রাত ৯ টার দিকে ১০/১২ জন এশায়েতুছুন্নাহ কওমী মাদ্রাসার কেন্দ্রের গেইটের সামনে এসে তারা ৩/৪ টা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। এসময় তারা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দেয়ারও চেষ্টা করে। কেন্দ্রের মুল ফটক বন্ধ থাকায় তারা ভিতরে প্রবেশ করতে পারেনি। কেন্দ্রের ভিতরে পুলিশ ও আনসার সদস্যরা ছিল। ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দৌড়ে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয়রা এক হামলাকারীকে গণপিটুনী দিয়েছে। তাকে উদ্ধার ও আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।
আপনার মতামত লিখুন :