নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ন
নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

আজকালের কন্ঠ ডেস্ক : বরিশাল- ৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম সংবাদ সম্মেলন করেছেন। স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করার অভিযোগ এনে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে শনিবার (৬ জানুয়ারী) বিকাল ৩ টায় এ সংবাদ সম্মেসলন করেন তিনি।

এসময় তিনি অলিখিত বক্তব্যে বলেন, ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন শেষ সময়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছেন। এজন্য তিনি মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে দায়ী করেছেন। তিনি দাবী করেন গত ২ জানুয়ারী পর্যন্ত বরিশাল- ৫ আসনের পরিবেশ শান্ত ছিল। একজন স্বতন্ত্র প্রার্থীর (সাদিক আদুল্লাহ) মনোনয়ন ২ জানুয়ারী উচ্চাদালতে চুড়ান্তভাবে বাতিল হলে ওই প্রার্থীর সমর্থকরা ট্রাক মার্কার ওপর ভর করেছে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট লস্কর নুরুল হক।