
আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি প্লাস্টিকের ড্রামবাহী পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ।
শনিবার (৬ জানুয়ারি) ভোরে সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালিপাড়া রাস্তার মাথা (মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশে) এলাকায় পিকআপে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে মহাসড়কের ঢালিপাড়া এলাকায় ঢাকামুখী ড্রামবাহী পিকআপ ভ্যানটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশের একটি টহল দল ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু তাঁর আগেই পিকআপ ভ্যান ও ভ্যানের ভেতরে থাকা প্লাস্টিকের ড্রামগুলি পুড়ে যায়।
আপনার মতামত লিখুন :