য়লার বিস্ফোরণে একই পরিবারের নিহত ৩ | Daily AjKaler Kontho

য়লার বিস্ফোরণে একই পরিবারের নিহত ৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৪, ১:০৪ অপরাহ্ন
য়লার বিস্ফোরণে একই পরিবারের নিহত ৩

আজকালের কন্ঠ ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি চালকলে বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ।

তাৎক্ষণিকভাবে নিতহতদের নামপরিচ জানাতে না পারলেও তারা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন ওসি। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলটিতে ধান সেদ্ধ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে টিনের বয়লারটি উড়ে গিয়ে পড়ে। এতে নারীসহ তিনজনের মৃত্যু হয়।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ বলেন,আমরা বিষয়টি খতিয়ে দেখছি।