আজ বিকেলে কূটনীতিকদের সঙ্গে বসছে ইসি | Daily AjKaler Kontho

আজ বিকেলে কূটনীতিকদের সঙ্গে বসছে ইসি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৪, ৯:২৭ পূর্বাহ্ন
আজ বিকেলে কূটনীতিকদের সঙ্গে বসছে ইসি

আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস, মিশন প্রধান এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম।

ইসি সচিবালয়ের পরিচালক জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে বৈঠকে সে বিষয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।