
আজকালের কন্ঠ ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করার অভিযোগ উঠেছে আব্দুস সামাদের ছেলে আনিচুর রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে। জানা গেছে গত রবিবার সকালে প্রতিপক্ষ আনিচুর গংরা লাঠি রড সহ দেশীও অস্ত্র নিয়ে এসে জোর পুর্বক ওই জমির চতুর পার্শে টিনের বেড়া দিয়ে ঘেরাও করে দখল করেন।
গত রবিবার সকালে আনিচুর গংরা উপস্থিত হয়ে শতাধিক লোক নিয়ে এসে আমাদেরকে ভয়ভিতি দেখিয়ে দখল করেন। তিনি আরো জানান সেখানে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। দৈখাওয়া মৌজার জেএল নং- ৫১ বআরএস দাগ নং৪০৭৬ জমি ১৪ শতক। এবিষয়ে বিবাদী আনিচুর রহমান বলেন আমার জমিতে আমার বাড়ি দীর্ঘদিন ধরে আছে।
হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :