ব্যস্ততার মাঝেই দুঃসংবাদ পেলেন সাকিব | Daily AjKaler Kontho

ব্যস্ততার মাঝেই দুঃসংবাদ পেলেন সাকিব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৪, ৭:০১ অপরাহ্ন
ব্যস্ততার মাঝেই দুঃসংবাদ পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফর বাংলাদেশ দলের জন্য খুব একটা খারাপ কাটেনি। কিউইদের মাটিতে প্রথমবার ওয়ানডে ফরম্যাটের পর টি-টোয়েন্টিতেও জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজেরা।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন বাঁ-হাতি এই পেসার। ৩২ ধাপ এগিয়ে ৪৬২ পয়েন্টে ৫৬ নম্বরে উঠে এসেছেন শরিফুল। ব্ল্যাক-ক্যাপসদের বিপক্ষে তিন ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন তিনি।

এদিকে র‌্যাঙ্কিংয়ে সুসংবাদ পেয়েছেন মোস্তাফিজও। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন দ্য ফিজ। এতে ২২তম স্থানে উঠে এসেছেন কাটার মাস্টার। টাইগার বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে।

অন্যদিকে ভারত বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ২২ গজের ব্যস্ততা রেখে নির্বাচনী মাঠে সময় কাটাচ্ছেন টাইগার দলপতি। এবার আইসিসি র‌্যাঙ্কিংয়েও এসবের প্রভাব পড়েছে। সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ পিছিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ২৮তম স্থানে আছেন সাকিব।