ফরিদপুরে শামীমের নৌকার প্রচারণায় সাকিব | Daily AjKaler Kontho

ফরিদপুরে শামীমের নৌকার প্রচারণায় সাকিব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৪, ৫:২৮ অপরাহ্ন
ফরিদপুরে শামীমের নৌকার প্রচারণায় সাকিব

আজকালের কন্ঠ ডেস্ক : ফরিদপুর সদর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ৩ সংসদীয় আসন। এই আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

বুধবার (৩ জানুয়ারি) শামীম হকের পক্ষে নৌকার প্রচারণায় মাঠে নেমেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুড়া ১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, শামীম হকের নিমন্ত্রনে সাকিব ফরিদপুরে এসেছেন নৌকার প্রচারণায়। মঙ্গলবারও প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়ে সাকিব ফরিদপুরে এসেছিলেন। বেলা ১১টায় সাকিব প্রথমে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কের রাসেল স্কয়ারের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়।

রাসেল স্কয়ার থেকে সেই ছাদ খোলা গাড়ি শহরের হাসিবুল হাসান লাভলু সড়ক, মুজিব সড়ক, থানা রোড, লিয়াকত হোসেন সড়ক, অনাথের মোড়, কমলাপুর, বেরীবাধসহ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পূনরায় রাসেল স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময় সাকিব গাড়ি থেকেই নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে শামীম হকের জন্য নৌকা প্রতীকে ভোট চান।

এ সময় সাকিব আল হাসান গনমাধ্যম কর্মীদের জানান, পুরো বাংলাদেশেই এখন নির্বাচনী উৎসব মুখর পরিবেশ, এবং আশা করি প্রতিটি জায়গাতেই শান্তিপূর্ন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গতকালও আমি এসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আজ এসেছি শামীম ভাইয়ের জন্য।

ফরিদপুর ৩ এর নৌকার প্রার্থী শামীম হক বলেন, প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন ও যে ভালবাসা দেখিয়েছেন এরপর থেকে নৌকার গনজোয়ার চলছে।