নির্বাচনের ৩ দিন আগে মাশরাফির মূল প্রতিদ্বন্দ্বী সৈয়দ ফয়জুল আমীর লিটু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন | Daily AjKaler Kontho

নির্বাচনের ৩ দিন আগে মাশরাফির মূল প্রতিদ্বন্দ্বী সৈয়দ ফয়জুল আমীর লিটু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৪, ১:৫৭ অপরাহ্ন
নির্বাচনের ৩ দিন আগে মাশরাফির মূল প্রতিদ্বন্দ্বী সৈয়দ ফয়জুল আমীর লিটু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

নড়াইল প্রতিনিধিঃনড়াইল-২ আসনে নৌকা প্রতিকের প্রার্থী মাশরাফির মূল প্রতিদ্বন্দ্বী সৈয়দ ফয়জুল আমীর লিটু স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা) নির্বাচনের ৩ দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

বুধবার (৩ডিসেম্বর) সকালে নির্বাচনের ৩ দিন আগে সৈয়দ ফয়জুল আমীর লিটু স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা) সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন।

অনেক দৌড় ঝাপ শেষে নির্বাচনের ৯দিন আগে নড়াইল ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দ ফয়জুল আমীর লিটু হাইকোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পেয়েছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ ২৪ দিন দৌড়ঝাঁপের পর হাইকোর্ট নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ ফয়জুল আমীর লিটু প্রার্থীতা ফেরত পাই। বহস্পতিবার (২৮ ডিসেম্বর) মহামান্য হাইকোর্টের বিচারপতি মোঃ ইকবাল কবির এবং বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ আইনানুযায়ী সৈয়দ ফয়জুল আমীর লিটুকে মনোনয়ন গ্রহন এবং প্রতিক বরাদ্দের আদেশ দেন। নির্বাচনের বাকি মাত্র ১ সপ্তাহ। গত ৪ ডিসেম্বর নড়াইলের রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন যাচাই-বাছাইকালে এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ কয়েকটি জটিলতায় লিটুর প্রার্থীতা বাতিল করেন। এর দু’দিন আগে ২৬ ডিসেম্বর অপর স্বতন্ত্র প্রার্থী মো. নূর ইসলাম প্রার্থীতা ফিরে পান।

এদিকে নড়াইল-০২ আসন থেকে মোট ৮ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে মাঠে ছিলেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মুর্তজা, ওয়ার্কার্স পার্টির অ্যাডঃ শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির অ্যাডঃ ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রটের মোঃ লতিফুর রহমান, স্বতন্ত্র মোঃ লায়ন নূর ইসলাম এবং সৈয়দ ফয়জুল আমীর লিটু।

প্রসঙ্গত লোহাগড়া উপজলা আওয়ামী লীগর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু ২০১৪ সাল লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২২ সালের ১৭ অক্টাবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতাপূর্ণ নির্বাচনে পরাজিত হন।