আদালত বর্জন নিয়ে যা বললেন : আনিসুল হক | Daily AjKaler Kontho

আদালত বর্জন নিয়ে যা বললেন : আনিসুল হক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
আদালত বর্জন নিয়ে যা বললেন : আনিসুল হক

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন করেছে, এটা নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি; এর কোন মর্মার্থ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (৩ জানুয়ারি) সকালে তার সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আখাউড়ায় নির্বাচনী কর্মসূচিতে আসলে রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আদালত আদালতের কাজ করে যাচ্ছে, আদালত তার বিচারকার্যে মনোনিবেশ করছেন, তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডের টেনে আনা তা বিএনপির ভুল এবং অন্যায়।

আওয়ামী লীগ তামাশার নির্বাচন করছেন বিএনপির এমন মন্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির বক্তব্যটাই তামাশা।