মোল্লাহাটে নৌকার নারী সমাবেশ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মোল্লাহাটে নৌকার নারী সমাবেশ অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ন
মোল্লাহাটে নৌকার নারী সমাবেশ অনুষ্ঠিত

আজকালের কন্ঠ ডেস্ক : বাগেরহাটের মোল্লাহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুশৃঙ্খল ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নৌকার পক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহীনুল আলম ছানার সহধর্মিণী আ’লীগ নেত্রী ঝর্না আলমের সভাপতিত্বে দেরবোয়ালিয়া মহাসড়ক সংলগ্ন মাঠে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ঝুমা আলম, মোঃ তরিকুল ইসলাম সঞ্চয় মিয়া, আশিকুল আলম তন্ময় মিয়া প্রমুখ।