সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ | Daily AjKaler Kontho

সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৪, ৩:৫১ অপরাহ্ন
সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

আজকালের কন্ঠ ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

এতে মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত বেসরকারি তিনটি ফ্লাইটের ঢাকাগামী দুই শতাধিক যাত্রী আটকা পড়েন। তবে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৈয়দপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, সৈয়দপুরে আজ এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা সারাদেশেরও সর্বনিম্ন তাপমাত্রা। সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা বিরাজ করছে।

এই ঘন কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে। বেলা ১১টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০০ মিটার। দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৭০০ মিটার। সাধারণত ২ হাজার মিটার দৃষ্টিসীমা থাকলে রানওয়েতে বিমান ওঠানামা করতে পারে। তাই কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি।