
খান মেহেদী :- নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আমাদের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে এবং এই নৌকাই দেবে উন্নত সমৃদ্ধ দেশ। আওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগণকে সেবা করতে।
তিনি বলেন, জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতা দখল করেছিল তারা এসেছিল লুটপাট করতে। লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক-এগুলো ছিল তাদের কাজ। তারা জনমানুষের কল্যাণে কোন কাজ করেনি। নিজেদের আখের গুছিয়েছে। আর ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে কিছু মানুষকে সম্পদশালী করেছে।
তিনি বলেন, সামনে নির্বাচন, ২০০৮, ২০১৪ ও ২০১৮ এর নির্বাচনে আমরা জয়লাভ করেছি এবং বাংলাদেশে এই প্রথম ধারাবাহিক ভাবে গণতন্ত্র অব্যাহত রয়েছে। একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই স্থিতিশীলতা অনেকেই চায় না। কারণ, অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে যেসব দল উঠে এসেছে তারা মানুষের শান্তি দেখতে পারে না। যে কারণে আপনাদের মনে আছে, অগ্নি সন্ত্রাস থেকে বাকেরগঞ্জ ও বাদ যায়নি। ২০১৩-১৪ সাল এবং পরবর্তী সময়ে বিএনপি জামাত জোটের অগ্নি সন্ত্রাস ও তান্ডবের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অগ্নি সন্ত্রাসের থেকে এ আমাদের বাকেরগঞ্জ বাদ যায়নি। বাসে আগুন, গাড়িতে আগুন ও ট্রেনে আগুন দেয়া হয়েছে।
তিনি বলেন, আপনারা দেখেছেন কয়েকদিন আগে রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলে দিয়েছে ওই বিএনপি জামাত চক্রের সন্ত্রাসীরা। কারণ, রেলের বগি পড়ে যাবে মানুষ মারা যাবে। মানুষ মারার ফাঁদ তারা তৈরি করেছে। এর থেকে ঘৃণার আর কি বা থাকতে পারে?
তিনি আরো বলেন, শুধু তাই নয় ট্রেনে আগুন দিয়েছে। মা তো তার শিশু পুত্রকেতো ছাড়তে পারে না, জড়িয়ে বাঁচার চেষ্টা করেছে, দু’জনেই সেখানেই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এ দৃশ্য দেখা যায় না, এটা সহ্য করা যায় না। এই অগ্নি সন্ত্রাসই নাকি তাদের আনন্দ, এটাই নাকি তাদের আন্দোলন।
আমাদের রাজনীতি মানুষের জন্য কিন্তু মানুষকে মেরে মানুষকে হত্যা করে সেটা কিসের আন্দোলন ? কিসের রাজনীতি? সেটাই আমার প্রশ্ন।
এই অগ্নি সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান পুনব্যক্ত করে বলেন, এখানে ছাত্ররা আছে, তরুণ সমাজ আছে, প্রত্যেককে সজাগ থাকতে হবে। ওই অগ্নিসন্ত্রাস যারা করতে আসবে তাদের সাথে সাথে ধরতে হবে। তাদের উপযুক্ত শাস্তির জন্য পুলিশে সোপর্দ করতে হবে।
মানুষের জীবন নিয়ে কাউকে আমরা খেলতে দেব না। আমরা মানুষের কল্যাণে কাজ করি, দিনরাত পরিশ্রম করি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আর তারা আসে ধ্বংস করার জন্য। কাজেই, এদের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। প্রয়োজনে বাড়ির কাছে রেললাইন থাকলে পাহারা দিতে হবে। কোন বাস বা গাড়িতে কেউ আগুন দিতে গেলে সঙ্গে সঙ্গে তাকে ধরতে হবে। জনগণকেই এটা প্রতিরোধ করতে হবে।
২০১৩ সালে জনগণ এটা প্রতিরোধ করেছিল এবং ২০১৪ সালে জনগণ এগুলো প্রতিরোধ করে নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলেই আমরা সরকারে এসেছিলাম। কাজেই, সবাইকে এক হয়ে এই ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে কাজ করতে হবে।
আমাদের কাজই হচ্ছে জনগণের কল্যাণ করা। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী।
আমাদের সরকার স্মার্ট হবে, আমাদের অর্থনীতি স্মার্ট হবে, আমাদের সমাজ ব্যবস্থা স্মার্ট হবে-কেউ পেছনে পড়ে থাকবে না। সবাইকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে ডিজিটাল বাকেরগঞ্জ গড়ে তুলতে ভূমিকা রাখুন।
আপনার মতামত লিখুন :