ওয়ার্নারের ব্যাগি গ্রিন চুরি | Daily AjKaler Kontho

ওয়ার্নারের ব্যাগি গ্রিন চুরি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
ওয়ার্নারের ব্যাগি গ্রিন চুরি

স্পোর্টস ডেস্ক : সিডনি টেস্ট শুরু হবে আগামীকাল। এরপর আর টেস্টে দেখা যাবে না ওয়ার্নারকে। এর মধ্যেই ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। টেস্ট শুরুর আগে নিজের ব্যাগি গ্রিন হারিয়ে ফেলেছেন ওয়ার্নার। ইনস্টাগ্রামে সেটা ফেরত দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

ওয়ার্নার সিডনির এক ফ্লাইটে ব্যাগি গ্রিনটি হারিয়ে ফেলেছেন। যেদিন তার টেস্ট অভিষেক হয়েছিল, ওই দিন তাকে ব্যাগি গ্রিন তুলে দেওয়া হয়। কিন্তু বিদায়ী টেস্টের আগে এটা হারিয়ে মন খারাপ তার। কারণ, এটা তার কাছে বিশেষ কিছু।

এদিকে ব্যাগি গ্রিন হারিয়ে ইনস্টাগ্রামে ওয়ার্নার একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে তিনি বলেছেন, কয়েক দিন আগে মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। ওই সময় আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। ‘এটা আমার শেষ অবলম্বন। এটা আমি ফিরে পেতে চাই।’