কনকনে শীত নওগাঁয়, তাপমাত্রা ১১ দশমিক ৫ | Daily AjKaler Kontho

কনকনে শীত নওগাঁয়, তাপমাত্রা ১১ দশমিক ৫


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
কনকনে শীত নওগাঁয়, তাপমাত্রা ১১ দশমিক ৫

আজকালের কন্ঠ ডেস্ক : হিমেল হাওয়া আর কুয়াশায় কনকনে শীত পড়েছে নওগাঁয়।

মঙ্গলবার (২ জানুয়ারি) জেলায় ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস।যা এই মৌসুমের জেলায় দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক হামিদুল হক।

তিনি জানান, গত দিনের তুলনায় আজ জেলায় ২ ডিগ্রি তাপমাত্রা কমেছে। ঠান্ডা বাতাসের সঙ্গে কুয়াশার কারণে শীত জেঁকে বসেছে।দিনের বেলা দেরিতে সূর্যের আলো ফুটছে আর রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য থাকায় তাপমাত্রার পরিবর্তন দেখা দিয়েছে।

কৃষকের ফসল রক্ষায় বীজতলা ভালোভাবে ঢেকে রেখে পরিচর্যার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী কয়েক দিন জেলায় তাপমাত্রা ওঠানামার করতে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বদলগাছি আবহাওয়া অফিস।

এদিকে ঠান্ডা হিমেল বাতাস থাকায় শীতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। সময়মত কাজে না যেতে না পারায় বিপাকে পড়েছেন সাধারণ দিনমজুররা। ফসলের বীজ এবং বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা।