
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৩, মুরাদনগর আসনে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কার প্রার্থী এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ বিপুল ভোটে বিজয়ী হয়ে হ্যাট্টিক অর্জন করবে এবং তিনি মন্ত্রীও হবেন এমনই প্রত্যাশা মুরাদনগর উপজেলার সকল ভোটার এবং সাধারণ জনগণের।বৃহত্তর কুমিল্লা জেলাকে দুই ভাগে বিভক্ত করে কুমিল্লা দক্ষিণ ও উত্তর হিসাবে পরিচয় সর্বমহলে।
বিশেষ করে রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গসংগঠনের কমিটির রূপ দিয়েছেন জেলাকে দুই ভাগ করে। একই জেলার দক্ষিণ ও উত্তর একই মুদ্রার এপিঠ-ওপিঠ হলেও জেলার উত্তরের অংশ অনেকটা অনগ্রসর বলে ধারণা করছেন বিশিষ্টজনেরা।তবে এই অনগ্রসর জনপথের মানুষের মধ্যে মন্ত্রিত্বের সাধ জেগেছে প্রবল।
এবার তারা এই সাধ থেকে বঞ্চিত হয়ে আর পিছিয়ে থাকতে রাজি না।তাই উত্তর জেলা বৃহত্তর উপজেলার গ্যাসসমৃদ্ধ মুরাদনগরের কৃতি সন্তান যার সাফল্যের ঝুলি টুইটুম্বুর। যিনি ক্লিন ইমেজ নিয়ে সকলের প্রিয়স্থানে আসীন, সেই টানা দুইবারের এমপি সাবেক এফবিসিসিআই এর দুইবারের সভাপতি ও আওয়ামী লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ হারুনকে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ কে মন্ত্রিসভায় দেখতে চায় মুরাদনগর উপজেলার ২২ টি ইউনিয়নের ১৯৮ টি ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।
আপনার মতামত লিখুন :