
নড়াইল জেলা প্রতিনিধিঃআসন্ন দাদ্বশ সংসদ নির্বাচনে নড়াইল – ১ আসনে নৌকার মনোনীত প্রার্থী তিন বারের এমপি বি. এম. কবিরুল হক মুক্তির মূল প্রতিদ্বন্দ্বী এখন লাঙ্গল প্রতিকের মিল্টন মোল্যা।
মিল্টন মোল্যা জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়ে লাঙ্গল প্রতিক নিয়ে গ্রাম থেকে গ্রাম দিন-রাত ছুটে চলেছেন ভোটারদের দোয়ারে দোয়ারে।
রবিবার (৩১ ডিসেম্বর) সরোজমিন ঘুরে জানা গেছে নড়াইল ১ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতিকের বি. এম. কবিরুল হক মুক্তির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের মাঠে লড়াইয়ে আছেন বাংলাদেশ জাতীয় পার্টি থেকে (জি এম কাদের) মনোনয়ন পাওয়া লাঙ্গল প্রতিকের মোঃ মিল্টন মোল্যা।
এদিন আরও দেখা যায়, লাঙ্গল প্রতীকের মিল্টন মোল্যাসহ তার কর্মীরা মাউলী ইউনিয়নের বিভিন্ন এলাকা, ইসলামপুর, চান্দেরচর,খাশিয়াল, পুঠিমারি, দেবদুন, টুনা, নড়াগাতীসহ ডুমুরতলা এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। ওই এলাকায় অনেক ভোটারদের সাথে কথা হলে তারা বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আমরা লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে মিল্টন মোল্যাকে জয়যুক্ত করতে ভোটের মাঠে কাজ করছি। এসব এলাকার সাধারণ ভোটাররা আরও বলেন, এই আসনে দুই প্রতীকে লড়াই হবে নৌকা ও লাঙ্গল প্রতীকের মধ্যে। গণসংযোগের সময় ভোটার ও সমর্থকরা লাঙ্গল মার্কার পক্ষে শ্লোগান দেন।
লাঙ্গল প্রতিকের প্রার্থী মোঃ মিল্টন মোল্যার সাথে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন, আমি আমার সমর্থকদের নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে গণসংযোগ করছি। এই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমি জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়ে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছি। এবারও পুনরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছে। এবারের নির্বাচনে আমি আমার নড়াইল – ১ আসনের সমস্ত জায়গায় সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ সনাতন ধর্মাবলম্বীদের কাছে যাচ্ছি। সকলের একই কথা এবারের নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে এমপি হিসেবে দেখতে চাই। এই আসনের জনগন এবারের নির্বাচনে লাঙ্গল প্রতিকে বিপুল সাড়া দিয়েছেন। তারা পরিবর্তন দেখতে চাই সে কারনে আমি ভোট যুদ্ধে নৌকাকে পরাজিত করে লাঙ্গলের বিজয় নিশ্চিত করবো।
লাঙ্গলের এই প্রার্থী জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী বলেও সাংবাদিকদের বলেন। এ ছাড়াও মিল্টন মোল্যা আরও বলেন, তিনি যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন তাহলে নড়াইল – ১ আসনের প্রতিটি জাইগায় উন্নয়নের ধারা শতভাগ নিশ্চিত করবেন। তিনি সকলের কাছে আহবান জানান ৭ জানুয়ারি যেন সকলে ভোট কেন্দ্রে যেয়ে তাদের মূল্যবান ভোটটি লাঙ্গল প্রতিকে দেয়।
আপনার মতামত লিখুন :