দারুসসুফ্ফা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার পুরষ্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন | Daily AjKaler Kontho

দারুসসুফ্ফা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার পুরষ্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৩, ৪:৪৮ অপরাহ্ন
দারুসসুফ্ফা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার পুরষ্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

ফেনী প্রতিনিধি:-দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বটতলা বাজারের পশ্চিমে দারুসসুফ্ফা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসায়” ৩১ ডিসেম্বর সকালে অভিভাবক সমাবেশ, পুরষ্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা কাজী নজরুল ইসলাম কাউছারের উপস্থিতিতে সহকারি শিক্ষক মো: আব্দুল্লাহ আল আনামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মমারিজপুর উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক সাংবাদিক এটিএম আতিকুল ইসলাম বাদল, মাদ্রাসা শিক্ষক মো: ফেরদাউস, মো: শরিফুল ইসলাম, মো: মামুন।

সভাপতির বক্তব্যে মাওলানা আনোয়ার হোসেন প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানিয়ে দাতা সদস্য মরহুম আব্দুল হকের প্রতি দোয়া রেখে সমাজের সকলস্তরের লোকজনকে শিক্ষার্থী এবং আর্থিকভাবে সহযোগিতা করে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার আহবান জানান। কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।