দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে | Daily AjKaler Kontho

দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন
দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে

আজকালের কন্ঠ ডেস্ক : জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, বাংলাদেশে কোন ধর্মীয় বিভেদ নেই, দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে। বাংলাদেশের জনগণ এখন জঙ্গি সন্ত্রাস চাই না, আগুন সন্ত্রাস চাই না, মানুষ এখন শান্তিতে বসবাস করছে।

আমি ধর্ম প্রতিমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে কোন সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি হয়নি। গত বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর- ২ আসনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সফল ধর্ম মন্ত্রী শোনার পর আনন্দের জোয়ারে ভাসছে ইসলামপুর।

তিনি আরো বলেন দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতির পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকতে চাই, বাঙালি হিসাবে থাকতে চাই। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই পূর্ব চরকে পূর্বাঞ্চলে রূপান্তরিত করেছি নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। তিনি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।