চট্টগ্রাম-৪ আসনে সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল | Daily AjKaler Kontho

চট্টগ্রাম-৪ আসনে সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৩, ২:৪৩ অপরাহ্ন
চট্টগ্রাম-৪ আসনে সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল

আজকালের কন্ঠ ডেস্ক : নির্বাচনি হলফনামায় সরকারি চাকরির তথ্য গোপন করায় চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

১২আগামী এক সপ্তাহের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।

এছাড়া তথ্য গোপন করে আদালতের সঙ্গে প্রতারণা করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য চট্টগ্রামের সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।