
আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুর মহানগরীর বাসন এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় শুক্রবার রাতে ওই তরুনীর মা বাদী হয়ে বাসন থানায় গণধর্ষণের মামলা করেন। মামলার শনিবার ভোরে অভিযান চালিয়ে বান্ধবী জুই আক্তার (১৮) সহ ২ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকার রমিজ উদ্দিনের ছেলে শাকিল আহমেদ (২৫) ও রংপুরের পীরগঞ্জের রায়পুর এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাহুল (২০)।
বাসন থানার অফিসার ইনচার্জ মো: আবু সিদ্দিক জানান, তরুণী বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরের বাসন এলাকায় বান্ধবীর ভাড়া বাসায় বেড়াতে মান। পর কৌশলে বান্ধবী জুই ওই তরুনীকে স্থানীয় শাকিলের ভাড়া বাড়িতে নিয়ে একটি কক্ষে নিয়ে দরজা আটকিয়ে দেয়। পরে ওই কক্ষে আগে থেকে অবস্থান নেয়া শাকিল তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শাকিলের বন্ধু রাহুলও কক্ষে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
আপনার মতামত লিখুন :