নড়াইল - ২ আসনের নৌকার প্রার্থী মাশরাফি গাড়ি থেকে নেমেই স্বতন্ত্র প্রার্থী লিটুকে জড়িয়ে ধরলেন | Daily AjKaler Kontho

নড়াইল – ২ আসনের নৌকার প্রার্থী মাশরাফি গাড়ি থেকে নেমেই স্বতন্ত্র প্রার্থী লিটুকে জড়িয়ে ধরলেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৩, ২:৪৬ অপরাহ্ন
নড়াইল – ২ আসনের নৌকার প্রার্থী মাশরাফি গাড়ি থেকে নেমেই স্বতন্ত্র প্রার্থী লিটুকে জড়িয়ে ধরলেন

নড়াইল প্রতিনিধিঃনড়াইল – ২ আসনের নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা গাড়ি থেকে নেমেই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটুকে ( ট্রাক মার্কা) জড়িয়ে ধরলেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে নড়াইল- ২ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে আলোচিত দুই প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু ট্রাক প্রতিক নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচনী গণসংযোগ করা কালীন সময়ে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা খেয়াঘাট এলাকায় একজায়গায় হলে নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আমির লিটুকে দেখা মাত্র গাড়ি থেকে নেমেই বুকে জড়িয়ে ধরেন। একে অপরকে হাস্যউজ্জল মুখে দু’জন দু’জনকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। এ সময় উপস্থিত দুই প্রার্থীর সমর্থকেরা, মাশরাফির পক্ষে নৌকা নৌকা বলে শ্লোগান দিতে থাকে, অপরদিকে লিটুর পক্ষে ট্রাক ট্রাক বলে শ্লোগান দিতে থাকে। দুই প্রার্থীকে এক সঙ্গে দেখে দু’পক্ষের কর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। আলিঙ্গন শেষে মাশরাফি তার গণসংযোগের জন্য ওই এলাকা ত্যাগ করেন।

এ ঘটনায় নড়াইল-২ আসনে মানুষের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একে অপরের এই আলিঙ্গন এবং দুই প্রার্থীর এই উদারতাকে নির্বাচনীর আমেজ অনেকটা উৎসবে পরিণত হয়েছে বলে মনে করছেন এই আসনের জনগণ। এতে ভোটারদের কেন্দ্রে উপস্থিতি বাড়বে বলেও মনে করছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।