আলীকদমে বান্দরবান জেলার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লিফলেট বিতরণ | Daily AjKaler Kontho

আলীকদমে বান্দরবান জেলার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লিফলেট বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৩, ৫:৫২ অপরাহ্ন
আলীকদমে বান্দরবান জেলার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লিফলেট বিতরণ

মোঃ জয়নাল আবেদীন বান্দরবান : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, ৬ বারের নির্বাচিত এমপি বাবু বীর বাহাদুর (উশৈসিং) ৭ম বারের মতো নির্বাচিত করতে আলীকদম উপজেলায় ভোট প্রার্থনা করেছে বান্দরবান জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ।

আজ ২৯ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে আলীকদম বাজারে আগত ক্রেতা সাধারণ ও বাজার ব্যবসায়ী-সহ সাধারণ জনগনের কাছে ভোট প্রার্থনা করেন আইনজীবী নেতারা।

এসময় বান্দরবান আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন এমএ। আলীকদম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন বিএ। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব, এড. বাসিং থোয়াই মার্মা, স্পেশাল পি.পি, নারী ও শিশু দমন ট্রাইবুনাল। এড. সালাউদ্দিন কাদের প্রিন্স, এ.পি.পি, এজিএস বান্দরবান জেলা আইনজীবী সমিতি, সদস্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এড. শামসুল আলম, সদস্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এড. নুখ্যাইমং মার্মা, বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সদস্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ আলীকদম উপজেলা শাখার সাবেক সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম। আলীকদম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জমির উদ্দিন। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ও নয়াপাড়া ইউনিয়ন সভাপতি, জয়নাল আবেদিন-সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।