৩ হাজার মিটার কারেন্ট জালসহ ৩ জেলে আটক | Daily AjKaler Kontho

৩ হাজার মিটার কারেন্ট জালসহ ৩ জেলে আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৩, ৪:২৮ অপরাহ্ন
৩ হাজার মিটার কারেন্ট জালসহ ৩ জেলে আটক

আজকালের কন্ঠ ডেস্ক :-নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। এ সময় তিন জেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে মেঘনা নদীর কবিরার চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন ভোলা জেলার মনপুরা উপজেলার রহমানপুর গ্রামের জলিল আহম্মদ হাওলাদারের ছেলে জসিম উদ্দিন মাঝি হাওলাদার (৪১), দক্ষিণ সাকুচিয়া গ্রামের আলিম উদ্দিন মাঝির ছেলে আবুল কালাম (৩৯) ও রহমানপুর গ্রামের আজিজ বলির ছেলে সিরাজ বলি (৩৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও অবৈধ জাল উদ্ধারের নিয়মিত অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালায় নিঝুম দ্বীপ নৌ-পুলিশের একটি দল। অভিযানকালে মেঘনা নদীর কবিরার চর এলাকায় অবৈধ কারেন্ট জাল দিয়ে মনপুরার একদল জেলে মাছ ধরছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এক নৌকায় থাকা তিন জেলেকে আটক করা হয়। পরে ওই নৌকা থেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।