
আজকালের কন্ঠ ডেস্ক :- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলীর পক্ষে পথসভা করেছে জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সেন্টার বাজারে এ পথসভা করে তারা।
বণিক সমিতির সভাপতি মিলাদ হোসেন সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, জাহাজমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম বিল্লাহ, সাবেক জেলা পরিষদের সদস্য আবুল বাসার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহি উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাঈন উদ্দিন, আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন, ইউপি সদস্য মনির উদ্দিন, মিরাজ উদ্দিন ও খোকনসহ অনেকে।
বক্তারা আগামী ৭ জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলীকে বিজয়ী করার আহ্বান জানান। একইসঙ্গে হাতিয়ার মানুষের উন্নয়নে গত কয়েক বছর আওয়ামী লীগের সাবেক সাংসদ আয়েশা ফেরদাউসের অবদানের কথা তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :