আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল | Daily AjKaler Kontho

আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ন
আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

আজকালের কন্ঠ ডেস্ক :- ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওপর পণ্যবাহী লরি উল্টে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় লরির ধাক্কায় দুটি অটোরিকশা দুমড়ে মুচড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস লরিটিকে সরাতে সক্ষম হলে পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, আপাতত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে লরি ও সিএনজি দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।