
আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলমের নির্বাচনী অফিসে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিকের সমর্থকদের বিরুদ্ধে আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) রাতের কোনো একসময়ে সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফা তোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় কাদরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন জানান, চাঁদপুর খলিফা তোলা এলাকায় নৌকার নির্বাচনী অফিসে রাতে চেয়ার ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেয়। এতে ওই অফিসের একাংশ পুড়ে যায়। সকালে স্থানীয়রা জানায় নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে।
এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :