নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা | Daily AjKaler Kontho

নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৩, ৬:৩৪ অপরাহ্ন
নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা

আজকালের কন্ঠ ডেস্ক : ৮৫, যশোর-১ শার্শা আসনের নৌকা মার্কা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কা।

তাই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

বুধবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি প্রচারণা, গণসংযোগ ও নির্বাচনি পথ সভায় তিনি এসব কথা বলেন।

সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের উৎসবমুখর পরিবেশে উপজেলার ৪ নং বেনাপোল ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন শার্শার নৌকার সংসদ সদস্য প্রার্থী শেখ আফিল উদ্দিন।

সকালে বেনাপোল ৪ নং ইউনিয়নের গয়ড়া, বড়আঁচড়া, খড়িডাঙ্গা, পোড়াবাড়ি নারায়নপুর, সহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন শেখ আফিল উদ্দিন।

এসময় শেখ আফিল উদ্দিন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নৌকাকে বিজয়ী করার লক্ষে ভোট প্রার্থনা করেন।