সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশের বিশেষ অভিযানে এজাহারভুক্ত দুই পলাতক আসামী গ্রেফতার | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশের বিশেষ অভিযানে এজাহারভুক্ত দুই পলাতক আসামী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৩, ৫:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশের বিশেষ অভিযানে এজাহারভুক্ত দুই পলাতক আসামী গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।গ্রেফতারকৃতদের গত ২৫(ডিসেম্বর)সোমবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা মারফতে জানাযায়, গত ২৪(ডিসেম্বর)রোববার গোপন সাংবাদের সূত্রধরে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টোর শামছুল আরোফীনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সৈয়দপুর(নোয়াপাড়া)গ্রামের মৃতঃসুলেমান খান(টাকন খানের)পুত্র ১৪(১২)২০২৩ইং মামলার এজাহারভুক্ত আসামী রফিকুল ইসলাম(রফিক খান ৫০)ও একই এলাকার আমিনুল ইসলাম খান(দুলাই খানের)পুত্র মাহফুজ খান(২২)কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতদের সোমবার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।