
আজকালের কন্ঠ ডেস্ক : মোহনগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে ইউএনও হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো : শহীদ ইকবাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান, তাহমিনা আক্তার শান্তা,সহকারী কমিশনার ভূমি মো : জাহাঙ্গীর আলম, ওসি তদন্ত মো: শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সোহেল, হাবিবুর রহমান, প্রেস ক্লাব সম্পাদক মাসুম আহম্মেদ, ব্যবসায়ি শ্যামল মোল্লা প্রমুখ।
বক্তব্যে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার পদক্ষেপ নেয়া, মরা ধনু নদীতে অবৈধ ভাবে মাছ ধরা বন্ধ, মাদক নিয়ন্ত্রণে কাজ করার কথা উঠে আসে।
আপনার মতামত লিখুন :