তারাগঞ্জের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

তারাগঞ্জের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৩, ১:০৩ অপরাহ্ন
তারাগঞ্জের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : রংপুরের তারাগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তারাগঞ্জের জনসভায় যোগ দেন তিনি।

বিকেল তিনটায় পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, সকালে বিমানযোগে সৈয়দপুর এসে তারাগঞ্জে দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের জনসভা শেষে গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুরে আসবেন প্রধানমন্ত্রী। সেখানে স্বামীর কবর জিয়ারতের পর পরিবারের নিকটাত্মীয়দের সঙ্গে সময় কাটাবেন শেখ হাসিনা। এরপর বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেবেন।