মুরাদনগরে নৌকার জয় হবে ইনশাআল্লাহ : ইউসুফ আবদুল্লাহ হারুন | Daily AjKaler Kontho

মুরাদনগরে নৌকার জয় হবে ইনশাআল্লাহ : ইউসুফ আবদুল্লাহ হারুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৩, ৪:০০ অপরাহ্ন
মুরাদনগরে নৌকার জয় হবে ইনশাআল্লাহ : ইউসুফ আবদুল্লাহ হারুন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৭ জানুয়ারি কুমিল্লা- ৩, মুরাদনগর আসনে নৌকা মার্কার জয় হবে বলে আশা প্রকাশ করেন নৌকার মাঝি বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ বলেন মুরাদনগরের সার্বিক উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, ‘আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা ও মুরাদনগরবাসীর উন্নত জীবনযাপনে সহযোগিতা করতে। সম্পদের পাড়ার গড়তে রাজনীতি করছি না।’মুরাদনগরের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি এলাকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি আরো বলেন, আমার বাবা তাঁর জীবন দশায় আমাকে বলেছিলেন যদি কখনো সুযোগ পাও তাহলে মুরাদনগরের মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবা। সেই শুবাধে বিভিন্ন ভাবে অত্যাচারিত হয়েও আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। ভালো খারাপ কতটুকু করতে পেরেছি তার বিবেচনার ভার আপনাদের উপর ছেড়ে দিলাম।