
আজকালের কন্ঠ ডেস্ক : ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ।
গতকাল ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১২.৫০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার খিলগাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৩,৯৪,৫০০/- (তিনলক্ষ চুরানব্বই হাজার পাচঁশত) টাকা মূল্য মানের ১৩১৫ (এক হাজার তিনশত পনেরো) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ছাবেকুন নাহার (৩৬), পিতা- আব্দুল হাকিম, সাং-গোদার বিল, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
আপনার মতামত লিখুন :