
কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে নড়াইল ২ আসনের হাজার হাজার মানুষ ফুল দিয়ে বরণ করে নিলেন।
রবিবার ( ২৪ ডিসেম্বর) সকালে মাশরাফী ঢাকা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে বিকাল সাড়ে ৩ টায় নড়াইলের লোহাগড়ার মধুমতী সেতুর পশ্চিম প্রান্তে তার নির্বাচনী এলাকা কালনায় পৌঁছালে দলীয় নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ ফুলের পাপড়ি ছিটিয়ে এবং ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এরপর তিনি কালনা সেতু সংলগ্ন লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পথসভায় বক্তব্য দেন। পরে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ঢাকা-বেনেপোল মহাসড়ক দিয়ে পায়ে হেটে আলামুন্সির মোড়, কুন্দশী সিএন্ডবি চৌরাস্তা, উপজেলা পরিষদের সামনে বটতলায়, লক্ষীপাশা ফিলিং স্টেশন, এড়েন্দা বাসষ্টান্ডে পথ সভা শেষে লোহাগড়া থেকে নড়াইলের উদ্দেশ্যে রওনা হন।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, সাবেক ছাত্রনেতা ও কলাবাড়িয়া ইউপির চেয়ারম্যান এডভোকেট মাহমুদুল হাসান কয়েস, আওয়ামী লীগ নেতা কাজী বশিরুল হক বসির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম, সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি আশরাফুল আলম, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আরজু, কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান, দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান, জেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক রোজিয়া সুলতানা চামেলী, মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাসান মাহমুদ, মল্লিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান শহিদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের অন্যতম সদস্য মোঃ সদর উদ্দিন শামিম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম রাশেদ হাসান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল শেখসহ প্রমূখ।
আপনার মতামত লিখুন :