বাগেরহাটে কৃষি দপ্তরের সাথে মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

বাগেরহাটে কৃষি দপ্তরের সাথে মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৩, ৫:৫১ অপরাহ্ন
বাগেরহাটে কৃষি দপ্তরের সাথে মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বিশেষ করে লবনাক্ততার কারনে কৃষিক্ষেত্রে অধিক উৎপাদনে সহায়তা করার জন্য কৃষি দপ্তর ও সচেতন নাগরিক কমিটির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায়, বাঁধন মানব উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে কাড়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নূরে জান্নাত।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, ইউপি সদস্য মো.ইমরুল হোসেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আক্তার জাহান, প্রকল্প সমন্বয়কারী মাহবুব-ই-খুদা প্রিয়ম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা বর্তমানে ভয়াবহ রুপ ধারন করেছে। বিশেষ করে কৃষি ক্ষেত্রে এর প্রভাব সব থেকে বেশি।