দাড়িতে খুশকি হলে করণীয় | Daily AjKaler Kontho

দাড়িতে খুশকি হলে করণীয়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৩, ৬:৫৩ অপরাহ্ন
দাড়িতে খুশকি হলে করণীয়

লাইফস্টাইল ডেস্ক : শীতকালে সবারই শুষ্ক ত্বক নিয়ে হিমশিম খেতে হয়। তার মধ্যে এই মৌসুমে আরও একটি সমস্যার মুখোমুখি হতে হয় ছেলেদের। তা হলো দাড়িতে খুশকি হওয়া।

১.অতিরিক্ত ঠান্ডা বা বেশি গরম পানি দিয়ে মুখ ধোয়া যাবে না। হালকা গরম পানি দিয়ে প্রতিদিন ভালোভাবে দাড়ি ধুতে হবে।

২.দাড়ি ধোয়ার জন্য ব্যবহার করতে হবে কোনও ফেসওয়াশ। গোসলের সাবান দিয়ে ধোয়া যাবে না।

৩.মুখ ধোয়ার পর প্রতিদিন ভালোভাবে দাড়িসহ মুখে ময়েশ্চারাইজার মাখতে হবে।

৪.দিনে একবার অন্তত ভালো করে দাড়ি আঁচড়াবেন।

৫.মুখ ধোয়ার পর ভালো করে দাড়ি মুছে শুকিয়ে নিতে হবে।

৫.কখনও শ্যাম্পু ব্যবহার করা যাবে না। এতে ত্বকে সমস্যা হতে পারে।