সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু | Daily AjKaler Kontho

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৩, ৪:৫১ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : দামুড়হুদা উপজেলার থ্রীহুইল ইজিবাইকের সাথে ধাক্কা লেগে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের সামাদ নামে এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ নিশ্চিত করেন।

পরিবার ও পুলিশসুত্রে জানাযায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের আহাদ আলীর ছেলে। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে দর্শনা -মুজিবনগর সড়কের উপজেলার পীরপুরকুল্লার কলিমের ছেলে সুজাউদ্দীন ইজিবাইক নিয়ে দর্শনায় যাবার সময় প্রতাবপুর শুকুর আলীর দোকানের নিকট পৌঁছালে রাস্তা পার হবার সময় আব্দুস সামাদ (৭) ইজিবাইকের সাথে ধাক্কা লাগলে পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে দর্শনা স্থানীয় ক্লিনিকে নিলে পরীক্ষা নিরীক্ষা করার পর দুপর পৌনে ২ টার দিকে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যদি কেহ বাদী হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।