ভারত যাওয়ার চেষ্টা, দুই যুবকের লাশ উদ্ধার | Daily AjKaler Kontho

ভারত যাওয়ার চেষ্টা, দুই যুবকের লাশ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৩, ৩:১২ অপরাহ্ন
ভারত যাওয়ার চেষ্টা, দুই যুবকের লাশ উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চর হনুমন্তনগর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার চরকানাপাড়া এলাকার শুকুদ্দির ছেলে কাওসার আলী (১৮) ও আতিকুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন (১৯)।

গোদাগাড়ী মডেল থানার ওসি আবদুল মতিন বলেন, ১৯ ডিসেম্বর চোরাপথে তারা ভারতের চেন্নাইয়ে কৃষিকাজ করতে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে বিএসএফ তাড়া দিলে বাকিরা পালিয়ে আসেন। এর পর থেকে তাদের দুজনকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ তাদের মরদেহ উদ্ধার করা হয়।