বরগুনায় পুলিশের অভিযানে ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আটক | Daily AjKaler Kontho

বরগুনায় পুলিশের অভিযানে ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৩, ১২:৩২ অপরাহ্ন
বরগুনায় পুলিশের অভিযানে ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আটক

বামনা (বরগুনা) প্রতিনিধিঃবঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় ২১/১২/২০২৩ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই (নিঃ) মোঃ শাহাবুদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন ক্রোক সুলিজ থেকে ধৃত আসামী ১। গোপাল সাহা(৩০), পিতা-মৃত অধীর সাহা, সাং বালিকা বিদ্যালয় সড়ক,৮নং ওয়ার্ড, বরগুনা পৌরসভা, থানা ও জেলা- বরগুনা, ২। মোঃ রনি(২২),পিতা-মোঃ হারুন সিকদার,সাং আটখালী,৬নং ওয়ার্ড, ডাকুয়া ইউপি, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীদ্বয়’কে ২০৫ পিচ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ৬১,৫০০/- টাকা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।