নৌকার পক্ষে গনজোয়ার উঠেছে, বিপুল ভোটে জয় সুনিশ্চিত: ইউসুফ আবদুল্লাহ হারুন | Daily AjKaler Kontho

নৌকার পক্ষে গনজোয়ার উঠেছে, বিপুল ভোটে জয় সুনিশ্চিত: ইউসুফ আবদুল্লাহ হারুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন
নৌকার পক্ষে গনজোয়ার উঠেছে, বিপুল ভোটে জয় সুনিশ্চিত: ইউসুফ আবদুল্লাহ হারুন

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৩, মুরাদনগর আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ বলেছেন, নৌকার পক্ষে ব্যাপক গনজোয়ার উঠেছে। আগামী ৭ জানুয়ারি বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। প্রচার প্রচারণা এবং গনসংযোগে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ বলেন, কুমিল্লা -৩, মুরাদনগর আসনটি যে নৌকার ঘাটি তা প্রমাণ হবে এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭ জানুয়ারি । অতীতে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে পরিকল্পিতভাবে উন্নয়ন করেছি।তাই মুরাদনগর উপজেলাবাসীর উচিত এবার নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দেয়া।

ভোটারদের উদ্দেশ্যে এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ বলেন, আর ভূল করলে চলবে না। নৌকায় ভোট দিয়ে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা গড়তে আহ্বান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।