মাশরাফী না থাকলেও থেমে নেই এলাকায় প্রচার-প্রচারণা | Daily AjKaler Kontho

মাশরাফী না থাকলেও থেমে নেই এলাকায় প্রচার-প্রচারণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৩, ৪:৩৯ অপরাহ্ন
মাশরাফী না থাকলেও থেমে নেই এলাকায় প্রচার-প্রচারণা

আজকালের কন্ঠ ডেস্ক : নড়াইল-২ আসনে নৌকার মাঝি মাশরাফী বিন মোর্ত্তজা এলাকায় না থাকলেও থেমে নেই তার নির্বাচনী প্রচার প্রচারণা। মাশরাফীর অনুপস্থিতিতে দলীয় নেতাকর্মীসহ ভক্ত শুভানুধ্যায়ীরা ক্লান্তিহীন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রচারণায় নামে জেলা ছাত্রলীগ। এদিন বিকেলে ছাত্রলীগের পক্ষ থেকে নড়াইলের রূপগঞ্জ হাটে প্রচারণা চালানো হয়।

ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক স্বপ্নিল শিকদার নীলের নেতৃত্বে হাটের বিভিন্ন অলিগলিতে প্রচারণায় অংশ নেয় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় ভোটারদের মাঝে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করে এলাকার উন্নয়নের ধারা সমুন্নত রাখতে মাশরাফীর জন্য ভোট চাওয়ার পাশাপাশি ভোটের উৎসব মুখর পরিবেশ নিশ্চিতে ৭ জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে উদ্বুদ্ধ করা হয়।