বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু | Daily AjKaler Kontho

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৩, ৪:১৪ অপরাহ্ন
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমিতে সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মধুরাম রায় (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মধুরাম একই এলাকার মৃত মহেন্দ্র নাথ রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে খেতে সেচ দিচ্ছিলেন মধুরাম। কিছু সময় সেচ দেয়ার পর বিদ্যুৎ চলে গেলে তিনি সেচপাম্পের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে বিদ্যুৎ এলে পুনরায় সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।