পর্যটক দম্পতিকে ছুরিকাঘাত, আটক ২ | Daily AjKaler Kontho

পর্যটক দম্পতিকে ছুরিকাঘাত, আটক ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৩, ৪:৩০ অপরাহ্ন
পর্যটক দম্পতিকে ছুরিকাঘাত, আটক ২

মোঃ ইব্রাহিম শেখ চট্রগ্রাম ব্যুরোঃ বান্দরবানে মেঘলা পর্যটন কেন্দ্রে পর্যটক দম্পতিকে ছুরিকাঘাতের ৪৮ ঘন্টা পর দুজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈকত শাহীন এ তথ্য জানান।

আটকরা হলেন, বান্দরবান সদরের হাফেজ ঘোনা এলাকার আবদুল আলমের ছেলে আবদুর রহমান ওরফে বাছা (২৮), মেঘলা পর্যটন চাকমা পাড়া এলাকার মৃত সেলিমের ছেলে মহিউদ্দিন (২২)।

সৈকত শাহীন জানান, ১৮ ডিসেম্বর ময়মনসিংহ থেকে মোটরসাইকেলে বান্দরবান ভ্রমণে আসেন তসলিম উদ্দিন দম্পতি। মেঘলা পর্যটন কেন্দ্র ভ্রমণ শেষে সন্ধ্যা সাড়ে ৫টায় ফেরার পথে গতি রোধ করে ছুরিকাঘাত করে নগদ ২৫ টাকা ও দুটি এন্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। মুন্না নামে আরও একজনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান।

তিনি আরও বলেন, আটকদের নিকট হতে ছিনতাই করা টাকা উদ্ধার করা যায়নি। তবে মোবাইল-টাকা ছিনতায়ের শিকার তসলিমের ব্যবহৃত মানিব্যাগ এবং মোটরসাইকেলের চাবি উদ্ধার হয়েছে।