
মোঃ খোরশেদ আলম, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ প্রতীক পাওয়ার পর পরই কুমিল্লা -৩ মুরাদনগর আসনে নির্বাচনী প্রচারনায় সরগরম হয়ে উঠেছে। পোষ্টার টাংগানো বা ঝুলানোর ধুম পড়েছে সর্বত্র। মাইকিংয়ে মাইকিংয়ে মুখরিত হয়ে উঠেছে মুরাদনগর উপজেলার হাট-বাজার সহ প্রতিটি গ্রামে। নির্বাচনী গণসংযোগের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন প্রার্থীরা।
কুমিল্লা -৩, মুরাদনগর আসনে দুটি থানা,২২ টি ইউনিয়ন এবং ১৯৮টি ওয়ার্ড। সবার নজর এখন বাবা-মেয়ের লড়াইয়ের মধ্যে।মুরাদনগর উপজেলার সর্বত্রই চলছে বাবা এবং মেয়ের ভোটের লড়াই নিয়ে আলোচনা।বাবা আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের প্রতীক ঈগল এবং মেয়ে ব্যারিষ্ঠার বেনজির আলম সরকারের প্রতীক গোলাপ ফুল।
আপনার মতামত লিখুন :